1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আগামী ৮ মে শুক্রবার বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম) এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

এছাড়া বিশেষ আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার কবির নাট্যসাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কবিগুরুর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। এতে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT