1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার মাসুদ

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরের সালথা উপজেলার আলোচিত গরুচোর মো. মাসুদ খানকে (৪৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। চোর মাসুদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নানা অপরাধের ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ওয়ারেন্ট ছিল তার বিরুদ্ধে।

শনিবার ভোরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের নিজ বাড়ি সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাসুদ খান কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে।

মাসুদ এক সময় নছিমন ভাড়ায় চালাতেন। এখন তিনি এলাকায় গরু চোরের সম্রাট হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক ভরে চোরাই গরু এনে সালথাসহ আশপাশের উপজেলায় সরবরাহ করেন। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ সঙ্গে জড়িত তিনি।

এসব করে মাসুদ বিপুল পরিমান অর্থের মালিক হয়েছেন। তার বেশ কয়েকটি বড় ট্রাক রয়েছে। ওই ট্রাকগুলোতে করে মূলত চোরাই গরু আনা-নেওয়া করতেন। তবে কয়েক মাস আগে ট্রাকগুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। সর্বশেষ গত ১৩ অক্টোবর কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক হন। সেই মামলায় দুই মাসের বেশি কারাভোগ করে কিছুদিন আগে জামিনে বের হন।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, মাসুদ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্ট ছিল। শনিবার ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাসুদ চুরি, ডাকাতি, ডাকাতের প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধের মোট ১৯ মামলার আসামি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT