1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পরোয়ানা ছাড়াই মজনুকে গ্রেফতার: ফখরুল

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৪৮ Time View

কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, রফিকুল আলম মজনুকে গ্রেফতার বা হয়রানি না করতে উচ্চ আদালতের নির্দেশনা ছিল। সেটি অমান্য করে তাকে তুলে নিয়ে গিয়ে আদালতের প্রতি অসম্মান জানানো হয়েছে।

সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর ভয়েই সরকার বিএনপির কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলেই তারা বেসামাল হয়ে পড়ে।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, সেটি আড়াল করতে সরকার আরও বেশি জুলুমের পথ বেছে নিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় চেতনায় সাজিয়ে ‘প্রাইভেট বাহিনীর’ মতো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বলেন, দুঃশাসনের নিঃশব্দ পরিবেশ সৃষ্টি করতেই রফিকুল আলমকে রাতে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

বিবৃতিতে মির্জা ফখরুল আটক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT