1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

পদ্মা সেতুতে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩১৫ Time View

 

উদ্বোধনের পর আজ রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পদ্মা সেতু। সকাল থেকে উৎসুক জনতা সেতুর উত্তর প্রান্তে ভিড় করেছেন। এ কারণে পদ্মা সেতুর শ্রীনগরের সমসপুর এলাকা থেকে পদ্মা সেতুর টোল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, সকাল থেকেই পদ্মা সেতু এলাকা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উৎসুক জনতা সেতুতে ওঠার জন্য ভিড় করেছেন। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ঘোরার জন্য এসেছেন। একদিকে বাড়তি গাড়ির চাপ, অন্যদিকে পদ্মা সেতুতে গাড়ি ওঠাতে হলে টোল দিতে হবে, এটি না জেনেই অনেকে গাড়ি নিয়ে এসেছেন। এতে টোল প্লাজায় একদিকে যেমন বাকবিতণ্ডা হচ্ছে, তেমনি টোল আদায়ে মন্থর গতির কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত থেকেই মাওয়া ও জাজিরা প্রান্তে সেতু পারাপারের জন্য অনেক যানবাহনের লাইন পড়ে।ইতিহাসের অংশ হওয়ার জন্য অনেকেই রাত থেকে ভোরের অপেক্ষায় ছিলেন। ভোর ৬টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হলে গাড়ি প্রবেশ করতে থাকে। একপর্যায়ে যানজটের সৃষ্টি হয়।

 

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, সেতু নিয়ে ব্যাপক আগ্রহ থাকায় যান চলাচল শুরুর দিন রবিবার ভোর থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রসওয়ে ভিড় জমায় শত শত যানবাহন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। কর্তৃপক্ষও যথাযথ প্রস্তুতি রেখেছে, সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

 

দুই প্রান্তের ১৪টি টোল গেট চালু করেছে সেতু কর্তৃপক্ষ। সবকটিতে ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। তবে প্রথম দিনে অনেকেই টোলের পরিমাণ না জানায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান টোল প্লাজার কর্মীরা।

 

জাজিরা প্রান্তের টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, যানবাহনের চাপ কিছুটা বেশি। তবে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। আসলে অনেকেই জানেন না টোল কত, সে কারণেও কিছুটা সময় লাগছে। দু-একদিনের মধ্যে চাপ আরও কিছুটা কমে আসবে আশা করছি।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়া বলেন, পদ্মা সেতু সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এজন্য রাত থেকেই কিছু গাড়ি সেতু পারের জন্য টোল প্লাজায় অপেক্ষা করছিল। এ জন্য কিছুটা যানজট সকালে দেখা দিয়েছিল। এখন অনেকটাই স্বাভাবিক আছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT