1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার গঠনের আহবান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৪৬ Time View

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে নির্বাচনকালীল দলনিরপেক্ষ সরকার গঠনের আহবান জানানো হয়েছে। শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হওয়া কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে এ আহবান জানানো হয়।

এ ছাড়া বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। এতে বলা হয়, ক্ষমতায় থেকে নির্বাচন করার সরকারের মনোভাবই সংঘাত-সংঘর্ষের পরিস্থিতি ডেকে আনছে। এর দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবে উল্লেখ করা হয়, বাংলাদেশে আর একটি একতরফা নীলনকশার নির্বাচনী তামাশার কোনো অবকাশ নেই। প্রস্তাবে অতিদ্রুত পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীল দলনিরপেক্ষ সরকার গঠনের রাস্তা খুলে দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, সজীব সরকার রতন, সিকসার হারুন মাহমুদ, শহীদুল আলম নান্নু সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম প্রমুখ।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে যুগপৎ ধারায় চলমান গণসংগ্রামকে আরও জোরদার করার আহবান জানানো হয়।

সভায় ২৫ জুনের মধ্যে গারমেন্টসসহ সব খাতের শ্রমিকদের উৎসব ভাতাসহ যাবতীয় বকেয়া পরিশোধের জন্য সব মালিক ও সরকারের প্রতি আহবান জানানো হয়। একইসঙ্গে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিরোধে কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

সভার শুরুতে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT