1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

নিয়ম ভাঙলেই হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিব : ক্রীড়ামন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,  ‘প্রথমে দেখতে হবে সে (হাথুরুসিংহে) কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, বিপিএল তার কাছে সার্কাসের মতো লাগে।

হাথুরুর এমন মন্তব্য নিয়ে আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তিনি বলেন, ‘এই জিনিসগুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না।

তিনি আরও বলেন, ‘অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকমের। জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষ দিচ্ছে, কেন তার মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে না, টেলিভিশন অফ করে দিচ্ছি বা এরকম কথাবার্তা। সেটা বলার পিছনে কারণ কী, সেটার পেছনের কারণ আমার জানার দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা সহজ হয়। কোন একটা জিনিস যদি না দেখি, তাহলে এভাবে বলা কঠিন। ’

বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেই-ই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT