1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সুষ্ঠু ইউপি নির্বাচনের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের প্রিয়াংশ আর্যের

তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৮৬ Time View

জুনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারতের পর ষষ্ঠ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

যেকোনো আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া ফেবারিট হিসেবেই মাঠে নামে। এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতা দলটি এবার টি-টোয়েন্টিতেও আধিপত্য ধরে রাখতে মরিয়া। সেই লক্ষ্যে ফর্ম বিবেচনায় নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে অসিরা।

তবে, তাদের এই বিশ্বকাপ দল থেকে বাড় পড়লেন তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। যদিও তার বাদ পড়া প্রায় প্রত্যাশিত। কারণ লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি দলে সেভাবে সুযোগ পাচ্ছেন না তিনি। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে তাকে সুযোগ দিলেও নিজেকে প্রমাণ করতে পারেননি এই সাবেক অধিনায়ক। গত এক যুগে এই প্রথমবার বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন স্মিথ।

যদিও এই দলে বেশিরভাগ ক্রিকেটারই গত ওয়ানডে বিশ্বকাপের দলে ছিল। চোটের শঙ্কা থাকলেও মিচেল মার্শকেই অধিনায়ক হিসেবে রাখছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়াও ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিসের মতো ব্যাটাররা দলটির বড় শক্তির জায়গা।

ব্যাটিংয়ের মতো বোলিং আক্রমণেও শক্তিশালী অসিরা। আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সের মতো তারকা পেসাররা। স্পিনার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগারদের মতো পরীক্ষিতরা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘কয়েকজন খেলোয়াড়, যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাদের ওপর নজর রাখা হবে। মনে রাখবেন, যদি আমরা দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে আমাদের সেটা করার সুযোগ আছে।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT