1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২১৮ Time View

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ৪১৬ জন হজযাত্রী নিয়ে শাহজালালে পৌঁছায় ফ্লাইটটি।

এরমধ্য দিয়ে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করলো হাজিরা। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট।

রাত ১১টার পর টার্মিনাল-২ দিয়ে বের হন হজযাত্রীরা। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও জমজম কূপের পানি উপহার দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও হজ যাত্রী পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স ও নাস এয়ার।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের জন্য অতিরিক্ত দুটি গ্রিন চ্যানেল করা হয়েছে। জমজমের পানি বিতরণের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। ট্রলি নিয়ে যাতে কোনো সংকট দেখা না দেয়, সে বিষয় বিশেষভাবে তদারকি করা হবে। হাজিরা যাতে নির্বিঘ্নে বিমানবন্দর থেকে বের হয়ে বাড়ি ফিরতে পারেন, সেদিকেও খেয়াল রাখা হবে।

এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রা শুরু হয় গত ৫ জুন। শেষ হয় ৫ জুলাই। ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

এবার বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন পবিত্র হজ পালন করেছেন। আর বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইট সৌদি আরবে যায়।গত ৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

গত ৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।
আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT