1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

গুজরাত রাজ্যের সেতু ভঙ্গে ৯ জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬০ Time View

ভারতের গুজরাট রাজ্যের বড়োদরা জেলার পদরা তালুকায় গম্ভীরা-মুজপুর সেতু ভেঙে নদীতে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, সেতু ভেঙে পড়ার আগে বিকট শব্দ শোনা যায়। এরপরই একে একে কয়েকটি গাড়ি নিচে পড়ে যায়।

আজ বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, সকালেই সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে, এতে করে যানবাহনগুলো মহিসাগর (মহি) নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল। তাদের সপ্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সেতুতে চারটি গাড়ি- দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান চলছিল।

ঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে অংশ নেন।

এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরও নিখোঁজ থাকার আশঙ্কায় নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নদীতে পড়া যানবাহন উদ্ধারে হেভি ক্রেন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনার পরপরই এলাকা পরিদর্শন করেন পদরার এমএলএ চৈতন্যসিং জালা। প্রশাসন ইতিমধ্যে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং সেতু ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সেতুটি দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। মধ্য গুজরাটের আনন্দ, বড়োদরা, ভরুচ ও আঙ্কলেশ্বর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী এই সেতুটি বহুবার সংস্কারের দাবি উঠলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

এদিকে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT