1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৯ Time View

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছেন কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার সকাল ৭.৪৫ মিনিটে মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম মুনিরা (৩০)। তিনি স্থানীয় একটি কারখানার নারী পোশাক শ্রমিক ছিলেন।

খবর পেয়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুরের গাছা থানার ওসি শাহ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT