1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৪৫ Time View

দলের কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শোনার পর এবার দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন শেখ হাসিনা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ‘বিশেষ বার্তা’ দেবেন তিনি। এছাড়া বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা, বিএনপিসহ বিরোধীদের আন্দোলন মোকাবিলাসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সমসাময়িক রাজনীতিসহ বৈঠকে ৯টি এজেন্ডা রাখা হয়েছে। আলোচ্য সূচির ৯টি বিষয় হলো- শোক প্রস্তাব, দলের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা দিবস (৩ নভেম্বর), নূর হোসেন দিবস (১০ নভেম্বর), ডা. মিলন দিবস (২৭ নভেম্বর), সমসাময়িক বিষয় (জাতীয় ও আন্তর্জাতিক), সাংগঠনিক বিষয় ও বিবিধ।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সভার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। সেসব বিষয়ে আলোচনা হবে। এছাড়া সমসাময়িক রাজনীতি, আমাদের লক্ষ্য, দলের ভেতরের সমস্যাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একাধিক নেতা জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় কার্যনির্বাহী সভায় স্বভাবতই নির্বাচনে দলের করণীয় নিয়ে কথা হবে। নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দল নিরসনের তাগাদা দেবেন শেখ হাসিনা। থাকবে নির্বাচনি বিশেষ বার্তাও। এছাড়াও দিবসভিত্তিক কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। নির্বাচন নিয়ে দেশ-বিদেশে চলমান আলোচনা, বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলন মোকাবিলায় করণীয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

গত রোববার অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলে নেতা ও এমপির দূরত্বের বিষয়টি আবারও প্রকাশ্যে এসেছে। সেদিন তৃণমূলের নেতারা দলীয় প্রধানের সামনে নানা বিষয়ে এমপিদের কঠোর সমালোচনা করেন। সেই বিশেষ বর্ধিত সভার ৬ দিন পর দলের কার্যনির্বাহী সংসদের সভা বেশ গুরুত্ব বহন করে। এ বিষয়ে আট বিভাগের সাংগঠনিক অবস্থা সব কার্যনির্বাহী কমিটির সভায় জানতে চাওয়া হতে পারে বলে দলের একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, বৈঠকে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা রিপোর্ট উপস্থাপন করবেন। সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। সম্প্রতি দলের যেসব বৈঠক হয়েছে, সব বৈঠকেই দলের অর্জন, সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্যনির্ভর প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকের সভা থেকেও তিনি দলীয় নেতাদের এ বিষয়ে নানা দিক নির্দেশনা দেবেন। একই সঙ্গে বিএনপি-জামায়াত সরকারের সময় দেশের পরিস্থিতি কেমন ছিল, সেই চিত্রও জনগণের সামনে তুলে ধরার কথা বলবেন শেখ হাসিনা।

 

Advertisement

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT