1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আমরা চাই না সন্ত্রাসের বাংলাদেশ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম সোমবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না। জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন মেহনতি মানুষের অধিকার, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠায় আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এটি আমাদের নির্বাচনী ইশতেহার।

তিনি বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদকমুক্ত শিক্ষাঙ্গন চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং সামনে আরও চলতে থাকবে। যারা মাদক গ্রহণ করে এবং মাদক বিক্রি করে উভয়ই দেশের শত্রু। এরা সন্ত্রাসী। এরাই দুর্নীতি ও চাঁদাবাজি করে। এরাই তরুণ প্রজন্মকে বিপথগামী করে।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ।তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী অর্জন করবে। শারীরিক সক্ষমতাকে চর্চার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করবে। যাতে প্রকৃত মানুষ হিসাবে তোমরা দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারো।

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেওয়ান তাহেরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরী, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শায়লা নাসরিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মারুফ মনসুর আহমেদসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT