1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

অর্থনৈতিক মন্দা এড়াতে কৃষির উপর নজর দিতে হবে’

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৬৮ Time View

 

বাংলার আকাশ ডেস্কঃ

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা হলে বাংলাদেশের উপর প্রভাব অবশ্যই পড়বে৷ তবে বড় রাষ্ট্রগুলোর উপর যেভাবে পড়বে বাংলাদেশে সেভাবে পড়বে না। কারণ বাংলাদেশের অর্থনীতি বিশ্বের উচ্চ অর্থনীতির সাথে যোগাযোগ এতটা সরাসরি নয় ।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির সাথে বড় রাষ্ট্রগুলোর অর্থনীতির যোগাযোগ ঘুরিয়ে পেচিয়ে। এজন্য আমাদের উপর আক্রমন অবশ্যই হবে, যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিটা দুর্বল আঘাতটা বেশি লাগবে অর্থনীতিতে।

শুক্রবার রাতে সিলেটে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় এম এ মান্নান বলেন, আমি যেটা আশা করি সারা বিশ্বে সবাই মিলে এটাকে মোকাবেলা করার চেষ্টা করা হবে। অতীতে দুই চারবার যে হয়নি এমনটা নয়, এবারও এটাকে মোকাবেলা করা হবে। সবার যা হবে আমারা তার বাইরে নই।

এ সংকট মোকাবেলায় কৌশল কি হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি যেটা মনে করে সাধারণ মানুষ হিসেবে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রীও তাই করবেন। আমাদেরকে আমাদের ঘর গোছাতে হবে, মোট কথা আমাদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ করতে হবে। ঢেউ উঠলে আমাদের বাপ দাদারা নৌকা চালাতেন একটু সাবধানে। এখন অর্থনৈতিক সংকটের একটি ঢেউ আসছে। এই ঢেউয়ের সময়ে নৌকার কান্ডারি শেখ হাসিনা নৌকাটাকে একটু সাবধানে নিয়ে যেতে হবে। ঢেউয়ের উপর রাশ টানতে হবে। ব্যয়ের রাশ টেনে ধরতে হবে এবং উন্নয়ন প্রকল্পগুলো পুনর্বিন্যাস করতে হবে। যেগুলো আতে লাগে শিক্ষা, কৃষি, যোগাযোগ এগুলোকে সচল রাখতে হবে।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক খেলাধুলা যেগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু অতিজরুরি নয়। যেমন ফুটবল মাঠ একটা আছে, আরেকটা করলে ভালো। এগুলো পরে করলেও চলে, এটা একটা উদাহরণ। ব্যয় পূনর্বিন্নাস আর পূর্বপুরুষের পেশা কৃষির উপর নজর এখন ভালো আছে, এভাবে থাকলে আমি খুব একটা ভীত নই।

সবশেষ  আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশের ঋণ প্রাপ্তির অগ্রগতি জানতে চাইলে এম এ মান্নান বলেন, আইএমএফ খুবই ইতিবাচক। তাদের দুই একজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি এ ব্যাপারে আশাবাদী। এই ঋণ বাংলাদেশ অবশ্যই পাবে কারণ বাংলাদেশ ভালোভাবে ঋণ পরিশোধ করে।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT