1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

সোহাগের লেখা রোমান্টিক গানে এবার দ্বৈত কণ্ঠে মেজবাহ বাপ্পী ও প্রিয়াঙ্কা বিশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৬ Time View

এস ইসলামঃ

সোহাগের লেখা রোমান্টিক গানে এবার দ্বৈত কণ্ঠে মেজবাহ বাপ্পী ও প্রিয়াঙ্কা বিশ্বাস: ‘তোমায় নিয়ে লিখি কবিতা, লিখে যাই কত গান, আমার হয়ে থেকো পাশে, ভুলে সব অভিমান ’। এমনই কথামালায় রোমান্টিক গানটি সম্প্রতি রেকর্ড করা হয় বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে! গানটির লিখেছেন মো.তাজুল ইসলাম সোহাগ ওরফে সোহাগ রেজা ,গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ ও জি বাংলার সা রে গা মা পা এবং ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্ল্যাটফর্মের তথা এই প্রজন্মের দুই জন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেজবাহ বাপ্পী ও প্রিয়াঙ্কা বিশ্বাস। গানটির সুর-সংগীতের কাজটি করেছেন আলমগীর হায়াত রুমন। গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন: ‘বহুদিন পরে এমন চমৎকার কথামালা ও সুরে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে! গানটি রেকর্ডিং করার সময় আমার মধ্যে অন্যরকম অনুভূতি ও আবেগে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম; আশাকরি গানটির মিক্সড মাস্টারিংয়ের পরে এই গানটি শ্রোতাদের মনে স্থান করে নিবে”। অন্যদিকে মেজবাহ বাপ্পী বলেন: আমি সর্বদা একটু ভিন্ন ধরনের মৌলিক গান গাইতে পছন্দ করি; যেটি মানুষের হৃদয়কে যাদুর মতো আকৃষ্ট করবে; আজ তেমনই একটি গান করতে পেরে মনে ভীষণ শান্তি লাগছে! স্টুডিওতে উপস্থিত সবার উচ্ছ্বাস দেখে গীতিকার সোহাগ রেজা ভীষণভাবে আনন্দিত হন; পুলকিত হৃদয়ে সোহাগ রেজা জানান “আমার লেখা গান শ্রোতাদের মনে যদি ভালো লাগার স্থান করে নিতে পারে তবেই শ্রম সার্থক হবে এবং শ্রোতাদের আন্তরিক অনুপ্রেরণা ও সমর্থন পেলে পছন্দসই অসংখ্য গান লেখার কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ বহুগুণ বেড়ে যাবে ” তিনি আরো বলেন , বাংলাদেশকে ভালো বাসলে ও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার তাই বাংলা সংস্কৃতির চর্চা এবং বেশি-বেশি শ্রুতিমধুর ও রুচিসম্মত বাংলা গানগুলিকে অগ্রাধিকার দেয়া জরুরি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT