1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

মাদারীপুরে নকল ব্যান্ডরোলযুক্ত ১১ লাখ শলাকা সিগারেট জব্দ, আটক ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে জেলা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এসব সিগারেটের মাধ্যমে সরকারকে প্রায় ৫৪ লাখ ১২ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে সদর মডেল থানার ঝাউদী ইউনিয়নের মোবারকদি শাখা সড়কে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ম-১২-৫৫১৫ নম্বরের একটি মিনি পিকআপ আটক করে পুলিশ।

পরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বিমল চন্দ্র দাসের নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৫০/৫০ ব্র্যান্ডের ১০৫ কার্টন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টনসহ মোট ১১০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। প্রাথমিক যাচাইয়ে জানা যায়, এসব সিগারেটের ভ্যাট ব্যান্ডরোল নকল।

এ ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার সোহেল রানা (৪৫)-কে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, আটকরা পরস্পরের যোগসাজশে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পরিবহন ও বাজারজাতের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT