1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ও আরআইজি সরবরাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের ব্যক্তিগত উদ্যোগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-রেবিস (জলাতঙ্ক প্রতিরোধী) ভ্যাকসিন এবং রেবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, কুকুর, বিড়াল ও অন্যান্য জলাতঙ্কের ঝুঁকিপূর্ণ প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভাঙ্গা উপজেলার বাসিন্দারা এখন স্থানীয়ভাবেই দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এ ধরনের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে প্রাণঘাতী জলাতঙ্ক প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

এদিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম ‘সেবায় গুণগত মানের দৃশ্যমান উন্নয়ন’ বিভাগে ফরিদপুর জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়।

স্থানীয়দের মতে, উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কার্যক্রম এবং জনপ্রতিনিধিদের সহযোগিতার ফলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ধীরে ধীরে উন্নত হচ্ছে। বিশেষ করে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ও রেবিস ইমিউনোগ্লোবুলিন সহজলভ্য হওয়ায় প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন বলে তারা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT