1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর বাজার মনিটরিং অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রোববার দুপুরে শহরের ফরিদপুর প্রেসক্লাব–এর সামনের সড়কে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ‌ তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ-সভাপতি মনিরুজ্জামান ও আশরাফুজ্জামান দুলাল, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফা ইয়াসমিন রুবি

কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক রবিউল হাসান রাজিব।

বক্তারা বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে বাধা দেওয়া ও হুমকি প্রদান করা অত্যন্ত নিন্দনীয় ও আইনবহির্ভূত।

এতে ভোক্তাদের অধিকার রক্ষার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি জরুরি। এ ধরনের হামলা ও হুমকি চলতে থাকলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চকবাজার এলাকায় বাজার মনিটরিংকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের সঙ্গে অসদাচরণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT