1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ–এর ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, আইনগত সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

জবাবে পুলিশ সুপার বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত ভেদাভেদ ছাড়াই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যেকোনো আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় জেলা শাখার সভাপতি প্রার্থপ্রতিম বিশ্বাস অমিত, নির্বাহী সভাপতি ঋত্বিক কুন্ডু, সাধারণ সম্পাদক অয়ন সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু আচার্য ও সাংগঠনিক সম্পাদক শুভ দাস উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগর শাখার সভাপতি উদয় সরকার, সাধারণ সম্পাদক শৌভিক সাহা, নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সিনিয়র সহ-সভাপতি কিশোর দাস, সাংগঠনিক সম্পাদক অপর্ণ দত্ত, দপ্তর সম্পাদক অর্ক শীল, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপ্নীল সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৌরভ মালো, সদস্য বিবেক মালো ও সাবেক সদস্য অর্ণব দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT