1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে আইনজীবীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামিসা হত্যাকাণ্ডসহ দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

রোববার শহরের স্বাধীনতা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ফরিদপুর জেলা বারের সাধারণ আইনজীবীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন খান বুলু।

এ সময় বক্তব্য দেন ফরিদপুর বারের সাবেক সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাফিজ, মানবাধিকার সংগঠন ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, অ্যাডভোকেট লতা আক্তার, অ্যাডভোকেট সোহানুর রহমান সোহেল ও অ্যাডভোকেট ফারজানা।

বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT