1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ থেকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬৬ Time View

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের তারিখ ২১ মার্চ ধরে আগামী মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হবে এই টিকিট বিক্রি।

আগের বছরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় দেওয়া হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে।

রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সূচি অনুযায়ী—

  • ১৩ মার্চের টিকিট বিক্রি: ৩ মার্চ
  • ১৪ মার্চ: ৪ মার্চ
  • ১৫ মার্চ: ৫ মার্চ
  • ১৬ মার্চ: ৬ মার্চ
  • ১৭ মার্চ: ৭ মার্চ
  • ১৮ মার্চ: ৮ মার্চ
  • ১৯ মার্চ: ৯ মার্চ

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট পরে বিক্রি করা হবে। এছাড়া নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT