1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

দায়িত্ব পালন করতে পারলে করব, অপারগ হলে চলে যাবে: এম সাখাওয়াত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৩৭ Time View

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। এর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, কাজ করতে পারলে করবেন, আর না হয় অপারগ হলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।

শুক্রবার তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। নতুন মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে শনিবার ভয়েস অব আমেরিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি। এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাবে।’

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার শপথ নেন সাখাওয়াত হোসেন। পরে ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানো পরামর্শ দেন। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরারও পরামর্শ দেন এই উপদেষ্টা।

তার এই বক্তব্যের প্রতিবাদ জানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিএনপির সহযোগী সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ নিয়ে প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন। অথচ তাকে হুমকি দেওয়া হচ্ছে।

এসবের মধ্যেই এম সাখাওয়াত হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শুরু হয়।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টাদের সঙ্গে ওইদিন স্বরাষ্ট্র উপদেষ্টার শপথ নেন এম সাখাওয়াত হোসেন। শুক্রবার তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি উপদেষ্টাদের দায়িত্বও পুনর্বণ্টন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT