1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

দেশবাসীকে যে বার্তা দিলেন প্রধান বিচারপতি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৩ Time View

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন। ছাত্র-জনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাব। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে।

সোমবার আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে সৈয়দ রেফাত আহমেদ বলেন, সারা দেশের ছাত্র-জনতা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। যারা এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন তাদেরও অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন। ছাত্র-জনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাব। এই মুহূর্তে আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে। এতদিন ন্যায়বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি প্রচলিত ছিল।

এসময় কোনো প্রকারের বিচ্যুতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT