1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

বড় চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৭১ Time View

জুনেই শুরু হচ্ছে ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণাও শুরু করেছে। তবে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকার মতো দলগুলো এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি। এবার চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিশ্বকাপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার (৩ মে) দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাসগড়া জয় এনে দেয়া শামার জোসেফের অন্তর্ভূক্তি। সেই সঙ্গে দলের তারকা অলরাউন্ডার কাইল মায়ার্সের জায়গা না হওয়া।

জোসেফ ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৩টি। যার সর্বশেষটি আইপিএলে লক্ষ্ণৌর হয়ে কলকাতার বিপক্ষে। সেদিন ৪ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন। এর আগে গত বছর সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। ওই দুই ম্যাচেই ৪ ওভার করে বোলিং করেছেন, রান দিয়েছেন ৩৯ ও ৩৩। কিন্তু কোনো উইকেটের দেখা পাননি।

দলটির নেতৃত্বের ভার তুলে দেয়া হয়েছে রভম্যান পাওয়েলের কাঁধে। সহ-অধিনায়ক করা হয়েছে আলজারি জোসেফকে। ১৫ জনের দলে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, জনসন চার্লস, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেন ও জেসন হোল্ডারের মতো তারকারা।

আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। ক্যারিবিয়রা তাদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠ গায়ানায় পাপুয়া নিউগিনির বিপক্ষে। মেগা আসরটিতে ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ– নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা।

উইন্ডিজের বিশ্বকাপ দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT