1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসআই পরিচয়ে ইজিবাইক চুরি, অভিযানে তিনজন গ্রেপ্তার পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ত্রাণ নিতে এসে রেহাই পেল না ১০ ফিলিস্তিনি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ Time View

ইসরাইলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা চালিয়েছে। এতে ১০ ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করছিলেন ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার থেকে জানানো হয়েছে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই দিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফার খবর বলছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।

এদিন গাজার দক্ষিণাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। সেখানকার রাফা এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT