1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নবনির্বাচিত এমপিদের শপথ আজ

banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২২১ Time View

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাধারণত বেশি আসন পাওয়া দলের সংসদ-সদস্যরা প্রথমে এবং এরপর পর্যায়ক্রমে অন্যরা সংসদ-সদস্য হিসাবে শপথ নিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

প্রথমে আওয়ামী লীগ, এরপর জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি এবং কল্যাণ পার্টির নবনির্বাচিত সংসদ-সদস্যরা শপথ নেবেন। সবশেষে স্বতন্ত্রভাবে নির্বাচিতরা শপথ নেবেন। একইদিন দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

বিএনপিসহ তাদের বলয়ে থাকা বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি আসনে জয়ী হয়। দশম এবং একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয়ী হয় ১১টি আসনে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয় লাভ করেন। আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে দুটি আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর শপথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা স্পিকারের কাছে পাঠায় ইসি। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের ৩ দিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT