1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে: ইনু

banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ Time View

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ১৪ দলীয় জোট মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা জাসদ সভাপতি হাসানুল হক ইনু স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

হারের পর প্রতিক্রিয়া ইনু বলেন, সারা দেশেই একটা বিরূপ পরিস্থিতির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত একভাবে জনগনের অংশ গ্রহণসহ সাড়া পাওয়া গেছে, সেদিক থেকে মনে হয় নির্বাচনি কাজটা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এছাড়া অন্যান্য সব জায়গায় কিভাবে নির্বাচন হয়েছে সেটা আমাকে দেখতে হবে।

সোমবার দুপুর ১২টায় ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়-কালে ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, কুষ্টিয়া-২ আসনে যেভাবে নির্বাচন হলো সেখানে আমি মনে করি পরিকল্পিত ভাবে ভোট কারচুপি হয়েছে। এখানে প্রশাসনের রহস্য জনক নিরবতা ও নিষ্কিয়তায় আমি ক্ষতিগ্রস্ত হইছি এবং পরাজিত হইছি। এলাকায় সবাই জানেন কালো টাকার ছড়াছড়ি, মাস্তানি পেশিশক্তির প্রভাব থাকলেও প্রশাসনের নিরতার কারণেই আমি পরাজিত হয়েছি। আমার নির্বাচনি এলাকায় আমি আবারও বলব প্রশাসনের পরিকল্পিত নিষ্ক্রিয়তা পরাজয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। কেন প্রশাসনের এই উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা, সেটা পরে ভেবে দেখব আমি’।

এ সময় তিনি আরও বলেন, ‘কেবল নির্বাচন শেষ হলো, এমুহূর্তে রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা ভাবিনি, এমুহূর্তে দল বসবো, তারপর পরবর্তী রাজনৈতিক পরিকল্পনা আমরা গ্রহণ করব। তবে ১৪ দলীয় জোটের যে নির্বাচনি বিজয় এবং তার ভিত্তিতে জোট নেত্রী সেখ হাসিনা নতুন ভাবে সরকার গঠন করবেন, সেটা রাজনৈতিক ধারাবাহিকতার জন্যে একটা গুরুত্বপূর্ণ সাফল্য। আমি সেটাকে স্বাগত জানাচ্ছি’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT