1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গুলশানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ Time View

একদফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার দুপুরে গুলশান-১ থেকে গুলশান-২ নাম্বার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করেন তারা।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, রেজওয়ানুল হক সবুজ, জাকির উদ্দিন আবির, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল,আহি আহম্মেদ জুবায়ের, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. হানিফ আলী, শাখাওয়াত আলী সূজার, ইমরান নওশাদ, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব শেখ, সদস্য সাহেদ হাসান, মো. মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, জাফর উল্লাহ, নুরুজ্জামান রাসেল, ঢাকা কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, এএফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসানসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ, পূর্ব, উত্তর ও পশ্চিম শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় তারা রাস্তা অবরোধ করে একদফা দাবি আদায়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT