1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

৯ মাসেও বিচার পাননি শারমিন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৩২ Time View

অভিনেত্রী শারমিন আঁখি শুটিং স্পটে আগুনে দগ্ধ হয়েছিলেন।  ঘটনার দীর্ঘ ৯ মাস পার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

জানা গেছে, দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনয়শিল্পী সংঘে অভিনেত্রীর পরিবার থেকে একটি অভিযোগ করা হয়।

কিন্তু ৯ মাসে এ ঘটনার কোনো ন্যায়বিচার পাননি তারা। এমনকি অভিযুক্তদের কাছ থেকে জবাবদিহিতাও নিশ্চিত করতে পারেনি সংগঠনটি। আর এ বিষয়েই ক্ষোভ প্রকাশ করেছেন শারমিন আঁখি।

তার ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে এই ক্ষোভ জানান তিনি। সঙ্গে একটি ছবি জুড়ে দিয়েছেন। যেখানে চোখে সাদা কাপড়ে মোড়ানো একগুচ্ছ গোলাপ আর তাতে লেখা ‘ট্রাস্ট’।

শারমিন আঁখি লিখেছেন— ইদানীং একটু একটু বের হচ্ছি। কাজের মানুষজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে। আর ঘুরে-ফিরে একটা প্রশ্ন আসছে— অভিযোগ করলাম না কেন? অভিযোগ করলে আমি নাকি ন্যায়বিচার পেতাম।

তা হলে আপনারা মেনে নিচ্ছেন অন্যায় অবশ্যই হয়েছে। শুধু বিচারটাই হয়নি। ধন্যবাদ আপনাদের। আমি অভিযোগ করিনি এটা ভুল তথ্য। আমি যখন হাসপাতালে, আমার পরিবার তো সংগঠনে গেছে। অভিযুক্ত ব্যক্তিকে সংগঠনে হাজির করেছে। তার সামনে একটা কমিটি গঠন করা হয়েছে। বাকি দায়িত্ব তো ওই কমিটি আর সংগঠনের।

এখন সংগঠনের কাজ, যে অন্যায়টা হয়েছে তার একটা দৃষ্টান্তমূলক জবাবদিহিতা তৈরি করা। এটা কি আমার কাজ? তিনি আরও বলেন, নাকি এখন প্রতি পদে পদে এই জবাবদিহিতা আমাকেই করতে হবে? তা হলে নিজেদের দায় এড়াতে আমাকে কেন অভিযুক্ত করছেন, আমার পরিবার সংগঠনের সঙ্গে যোগাযোগ করেনি?

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি মিরপুরের একটি শুটিং হাউসে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। ওই দিন তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে তার হাত-পা, চুলসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT