1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৪২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে ক্ষমতা দখল করার স্বপ্ন অলীক ও অবান্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। দেশের ১৭ কোটি জনগণ  শেখ হাসিনার পক্ষে রয়েছে।

রাজধানীর মতিঝিলের রুপালী ব্যাংক লিমিটেডের সম্মেলন কক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু পরিষদ রুপালী ব্যাংক লিমিটেড শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো. সুজাত আল জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,  বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রুপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান কাজী ছানাউল হক ও  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোহাম্মদ জাহাঙ্গীর।

নুরুজ্জামান আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গঠনের  ঘোষণা  দিয়েছেন। আসুন আমরা সবাই স্মার্ট বাংলাদেশ গড়ার নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT