1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

এনআইডির দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৩৪ Time View

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৬ সাল থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ ছিল নির্বাচন কমিশনের অধীনে। তবে এই আইনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ করবে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জানান, আইনের অধীনে একটি নিবন্ধক অফিস থাকবে। তারা নিবন্ধনের কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT