1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

মেট্রোরেলের সব সেবায় ভ্যাট অব্যাহতি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩০ Time View

মেট্রোরেলের সব ধরনের যাত্রী সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের মূসক নীতির প্রথম সচিব মোহাম্মদ হাসমত আলীর সই করা বিশেষ আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ভ্যাট অব্যাহতির এই সুবিধা ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। গত বছরের সালের ২৮ ডিসেম্বর থেকে এ ভ্যাট অব্যাহতির সুবিধা কার্যকর হবে।

রোববার এনবিআর থেকে ইস্যু করা বিশেষ আদেশে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহণ। মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণে মেট্রোরেল চালু হওয়ার প্রাথমিক পর্যায়ে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এই গণপরিবহণে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো।

এর আগে গত ১৯ মার্চ ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট অফিস থেকে ভ্যাট আরোপের বিষয় যথাযথ নির্দেশনা চেয়ে এনবিআরের ভ্যাট নীতি বিভাগকে চিঠি দেওয়া হয়েছিল।

বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। মেট্রোরেলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। মতিঝিল পর্যন্ত চালু হলে উত্তরা থেকে ভাড়া হবে ১০০ টাকা।

মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি মেনে এবার পরিবহণটির যাত্রীসেবার ওপর ভ্যাট অব্যাহতি দিলো এনবিআর।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT