1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

কুমিল্লায় সাংবাদিক হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৭৮ Time View

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি রাজু (৩৫) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) রাতে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে।

র‌্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১১  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি রাজু গুলি চালাতে থাকে। পরে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে রাজু গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত বুধবার (১৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পর দিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে মাদককারবারি রাজুসহ তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাত জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT