1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে ২৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৫ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে বিক্রি করার সময় ২৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান ও বোয়ালমারীর চতুল ইউপির পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহজাহান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের শুকুর মিয়ার ইটভাটার পাশে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় নিজাম নামে আরো এক মাদক কারবারি পালিয়ে গেছেন। আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা গাঁজা পাইকারি দামে কিনে রাতে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। আসামি জুয়েল খান সালথার বারখাদিয়া গ্রামে বিয়ে করে ফরিদপুরে বসবাস করছেন।

বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব জানান, গ্রেফতারদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT