1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা ও নদী রক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভারত শেখ হাসিনাকে হস্তান্তর না করলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে ঢাকা: স্পিকার হাফিজ উদ্দিন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজে উদযাপিত হলো অভিভাবক দিবস আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও

ভারত শেখ হাসিনাকে হস্তান্তর না করলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে ঢাকা: স্পিকার হাফিজ উদ্দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View
ছবিঃ সংগৃহীত

বিবিসি উর্দুর এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মুসলিমবিদ্বেষী দেশে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি উর্দুর ওই প্রতিবেদনে স্পিকারের বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের সমালোচনা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৫০টিরও বেশি ছোট-বড় নদী ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু ভারত ধারাবাহিকভাবে ব্যারাজ নির্মাণ করছে, যাতে বাংলাদেশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা যায়।

বিবিসি উর্দুকে তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশ ‘প্রতিবেশী একটি দেশের উপনিবেশে পরিণত হয়েছিল’, যার ফলে দেশের জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বিচার প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি কারাগারে যেতে হবে। ভারত যদি তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তাহলে ঢাকা সরকার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবল তাঁর কর্মীদের সক্রিয় রাখার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে উল্লেখ করে স্পিকার দাবি করেন, আগামী ১০ বছরেও তিনি বাংলাদেশে ফিরবেন না।

কাশ্মীর ইস্যুতে কথা বলতে গিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT