1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এই বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি এবং ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৯৯৭টি মামলা করা হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে; সেখানে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেলসহ মোট ৮২০টি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ৩৪টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৫৬টি সিএনজি ও ২৬৩টি মোটরসাইকেলসহ মোট ৭৩৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৩টি ট্রাক, ৫৫টি কাভার্ডভ্যান, ১১৫টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৮২টি এবং ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস ও ২৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, তিনটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৮টি মামলা করা হয়। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ ১৯৭টি এবং ট্রাফিক-রমনা বিভাগে দুটি বাস, নয়টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

মামলার পাশাপাশি অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করার দায়ে ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT