1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

হত্যা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করলেন ভাংঙ্গার ইমদাদুল হক বাচ্চু মিয়া।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

এস ইসলাম:
আজ বেলা ১ টায় ফরিদপুর প্রেসক্লাবে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়া তার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।

এক লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ভাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তার মা হালিমা বেগম তার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।

লিখিত বক্তব্যে ইমদাদুল হক বাচ্চু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ২০২১ সালে সংঘটিত মাসুদ রানা হত্যা মামলায় তাকে ও তার পরিবারের সদস্যদের জড়ানো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে।

তিনি দাবি করেন, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর প্রভাবে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় তার পরিবার ও আত্মীয়-স্বজনও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিনি ভাঙ্গা পৌর বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তার পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনকারী আসাদুজ্জামান আসাদ ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি এবং তার মা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন তিনি।

ইমদাদুল হক বাচ্চু মিয়া অভিযোগ করেন, গত কয়েক বছরে তার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদের ক্ষতি করা হয়েছে এবং তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি দাবি করেন, মাসুদ হত্যা মামলার প্রকৃত আসামিদের নাম চার্জশিটে উল্লেখ থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে দোষারোপের চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরে জনমনে বিভ্রান্তি দূর করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT