1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের বোয়ালমারীতে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছে সরকারের পক্ষ থেকে সহায়তা।

মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় শিশুটির সার্বিক লালন-পালন ও ভবিষ্যৎ সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাৎক্ষণিকভাবে শিশুটির দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতেও নিয়মিত সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মুসলিমার নিয়মিত সহায়তা নিশ্চিত করা হবে।

উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT