1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

বুধবার ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, শিক্ষা, কৃষি, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।

এ বছরের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “পুষ্টি বৈষম্যের অবসান, গড়ি স্বনির্ভর বাংলাদেশ”

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, সুস্থ জাতি গঠনের জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজনকে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি শুধু প্রয়োজন নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তাই জনস্বাস্থ্য রক্ষায় সঠিক পুষ্টি জ্ঞান ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান দৈনন্দিন জীবনে পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের মোট ২৪ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT