1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রিতু আক্তার রাবেযা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টার মধ্যে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড়কাজলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই সময় রিতু আক্তার নিজ কক্ষে অবস্থান করছিলেন এবং ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে নিচে নামায়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় এসআই মো. রবিউল ইসলাম ও নারী কনস্টেবল তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।

নিহত রিতু আক্তার বড়কাজলী এলাকার বিল্লাল কাজীর মেয়ে এবং প্রবাসী মাসুদ মোল্যার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT