1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

ফরিদপুরে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৭ Time View

বাংলার আকাশ ডেস্ক:


ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বি. এম. সাগর হোসেন (৩০), তিনি লোহাগড়া থানার বাসিন্দা। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অপরজন সজীব মোল্লা (৩২), মধুখালী থানার বাসিন্দা, যার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। প্রথম অভিযানে বিকেল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাত ৭টার মধ্যে দ্বিতীয় অভিযানে সজীব মোল্লাকে আটক করা হয়।

এ ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT