1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিনব কৌশলে এক গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি প্রতারণার কৌশল ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে মধুখালী মরিচ বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মাজেদা বেগম (৫২), উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি তার নাতিকে চিকিৎসার জন্য অটোরিকশায় করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে অটোরিকশায় থাকা এক ব্যক্তি একটি কাগজে লেখা ঠিকানা দেখিয়ে সেটি পড়তে অনুরোধ করেন।

কাগজটি পড়ার পর তিনি হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। পরে তিনি নিজের গলার স্বর্ণের চেইন, কানের দুল, হাতের বালা এবং সঙ্গে থাকা প্রায় ৬ হাজার টাকা ওই ব্যক্তির হাতে তুলে দেন বলে জানা গেছে।

এরপর প্রতারক চক্রের সদস্যরা তাকে মরিচ বাজার এলাকায় নামিয়ে দ্রুত সরে পড়ে। স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে শিগগিরই অভিযোগ জানানো হবে বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT