1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

ফেরদৌস ও নিপুণের সুজন মাঝি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২১৯ Time View

বাংলাদেশের খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ। গ্রামীণ ধরনের চরিত্রে তাদের দেখা যাবে। ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি লোকেশনে তাদের অভিনয়ে দেখা যাবে। আশির দশকের রোমান্টিক প্রেমের গল্প এবং প্রতিবাদী নারী নেতৃত্ব এ দুই বিষয়কে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প। গ্রামের পটভূমিতে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ঝন্টু স্যারের সিনেমায় কাজ করছি। তিনি একজন অভিজ্ঞ নির্মাতা। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। এটা একটা ফোক সিনেমা। মাঝখানে অনেক দিন ফোক ঘরানার সিনেমায় কাজ করা হচ্ছিল না। এখন এ সিনেমার মধ্য দিয়ে আবার ফোক সিনেমায় কাজ করছি। এ ধারার সিনেমা নতুনভাবে দর্শক দেখতে পাবে।

নিপুণ বলেন, গ্রামীণ গল্পে খুব বেশি সিনেমা নির্মাণ হয় না। দীর্ঘদিন পর এ ধরনের গল্পে সিনেমা নির্মাণ হবে, মূলত এ বিষয়টির জন্য সুজন মাঝির সঙ্গে যুক্ত হয়েছি। ঝন্টু আঙ্কেল গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করতেও ভালো লাগবে।

এ সিনেমায় আরও অভিনয় করবেন- খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ, সেলিম, সিয়াম খান ও গাঙ্গুয়াসহ অনেকেই। সিনেমাটির সব গান লিখেছেন প্রযোজক আবু সাঈদ খান।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT