1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২০৯ Time View

 ফরিদপুর জেলাসংবাদদাতা।।

ফরিদপুর শহরের একটি ভাড়াবাসা থেকে মাদকসহ খালেদ মোহাম্মদ তূর্য (২৭) ও তার স্ত্রী আইরিন বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় থানায় মামলার পর ওই দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। মঙ্গলবার মধ্যরাতে রাতে শহরের ঝিলটুলী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই বাড়িটি তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা বড়ি ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। খালেদ মোহাম্মদ ও তার স্ত্রী শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা।

যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা খালেদ মাহমুদ ও আইরিন বেগম দম্পতি শহরের ঝিলটুলি এলাকায় ভাড়াবাসা নিয়ে শহরে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। খালেদ মাহমুদের নামে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

তারা ভাড়াবাসায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার রাত ১টার দিকে ঝিলটুলির খালেদ মোহাম্মদের ভাড়াবাসায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় স্ত্রী আইরিনসহ খালেদ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ওই বাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য ও উপকরণ পাওয়া যায়।রাতেই তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন, খালেদ মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায়, ডাকাতি, ডাকাতির চেষ্টা, ছিনতাই ও মদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সেনা ক্যাম্পের সহায়তায় গ্রেপ্তারের পর এ দম্পতির নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT