1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন জাভি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ Time View

বার্সেলোনার দায়িত্ব নেবার পরপরই চমক দেখিয়েছিলেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ। এক কথায় যাত্রার শুরুটা তার খুব ভালো ছিল।

২০২১ সালে নভেম্বরে রোনাল্ড কোম্যানের জায়গায় বার্সেলোনার ডাগ আউটের দায়িত্ব পেয়েছিলেন জাভি। এ দায়িত্ব পাওয়ার পরের মৌসুমেই ক্লাবকে লা লিগা জেতান তিনি।

তবে এ মৌসুমে লিগে ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন এই কোচ। চলতি মৌসুম শেষ হওয়ার পরই ক্লাব ছাড়বেন জাভি।

ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে জাভি বলেন, আমি ৩০ জুন চলে যাচ্ছি। এটা শেষ। ক্লাবের ভালোর জন্য এ সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।

তিনি আরও বলেন, এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না৷ বাজে আচরণের শিকার হবেন। আপনারা দেখবেন কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গে হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে থাকে না।

তার এ সিদ্ধান্ত দলের পরিবেশ হালকা করবে জানিয়ে জাভি বলেন, এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে মুক্ত হতে সাহায্য করবে। খেলোয়াড়রা আবারও মুক্ত অনুভব করবে। টাকা দ্বারা চালিত হয়ে আমি সিদ্ধান্ত নেই না। আমার চুক্তি কখনই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নেই।

লা লিগার শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে গেলেও চ্যাম্পিয়নস লিগের জন্য বার্সা লড়াই করবে জানিয়ে জাভি বলেন, এখন সবকিছু শান্ত হবে। আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়তে পারব। এই সিদ্ধান্তের পর আপনারা আমাকে আর শেষ করে দেবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT