1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রা: রেল, সড়ক ও নৌপথে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ফরিদপুর-৩ আসনে এমপি নায়াব ইউসুফের উদ্যোগে ঈদ সামগ্রী ও ভিজিএফ চাল বিতরণ! ফরিদপুরে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে পুলিশ, ঈদ উপহার বিতরণ সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার ফরিদপুরে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮ ফরিদপুর ভাঙ্গায় খাল খননের উদ্বোধন, প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বইমেলার পর্দা উঠছে আজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

‘অমর একুশে বইমেলা-২০২৪’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে। বিকেল ৩টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি আয়োজিত এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ৮টায় মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। মেট্রোরেল স্টেশনের কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশ পথের উল্টো দিকে অর্থাৎ মন্দির গেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হবে।

এবারের মেলায় ৬৩৫ প্রকাশনা প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে ৯৩৭টি ইউনিট। এবার প্রকাশনা সংস্থা বেড়েছে ৩৪টি। একাডেমি প্রাঙ্গণে ১২০ প্রতিষ্ঠানকে ১৭৩টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৭৬৪ ইউনিট বরাদ্দ পেয়েছে ৫১৫ প্রতিষ্ঠান। বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট এলাকাজুড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT