1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন ইটালিয়ান জায়েন্ট ক্লাব ইন্টার মিলান

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৮৬ Time View

ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হলো ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলান। শেষ ষোলোতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ফ্লুমিনেন্স আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ৩য় মিনিটেই জার্মান ক্যানোর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ইন্টার মিলানের রক্ষণ তা ঠেকাতে সক্ষম হয়।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্টার মিলান। তবে তাদের আক্রমণগুলো ছিল অনিয়ন্ত্রিত ও ভাগ্যের সহায়তাও মেলেনি। দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে হারকিউলিস ফ্লুমিনেন্সের পক্ষে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

এর মধ্য দিয়ে দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে শেষ আটে জায়গা করে নিল ফ্লুমিনেন্স। এর আগে বোতাফোগোকে হারিয়ে পালমেইরাস শেষ আটে উঠে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT