1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর পুলিশ দীর্ঘদিন ধরে সক্রিয় একটি ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন করেছে। একাধিক চোর গ্রেপ্তার করা হয়েছে এবং চুরির মোট ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, কোতয়ালী থানার একটি পার্কিং থেকে চুরি হওয়া এক ইজিবাইক সংক্রান্ত মামলার তদন্তের সময় চক্রের তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়, পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফরিদপুর ও আশপাশের জেলা থেকে ইজিবাইক চুরি করে আসছিল এবং চুরি হওয়া বাইকগুলো শনাক্ত এড়াতে যন্ত্রাংশ ভেঙে, রং পরিবর্তন করে, ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে অবৈধ গ্যারেজে পুনরায় সংযোজন করত।

পুলিশ অভিযান চালিয়ে ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও কোতয়ালী থানাসহ শরীয়তপুর ও মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে। এর মধ্যে ১৩টি সচল এবং ৫টি অচল অবস্থায় রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে— মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মোঃ আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া। পুলিশ জানিয়েছে, তারা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে, এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, আজমির হোসেন, (ডিএসবি) রায়হান গফুর, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT