1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভিডিও বার্তায় আ.লীগ ছাড়ার গুজব নাকচ করলেন অমিতাভ বোস ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষে জরুরি সেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৬,৫৯০ টাকা নববর্ষ উদযাপনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে রচনা প্রতিযোগিতার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিমান বাহিনী প্রধানের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি ‘বিজয়’ দাবি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা, যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি: হামলা বন্ধের নির্দেশ ইরানে, সতর্ক অবস্থানে সামরিক বাহিনী

ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষে জরুরি সেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে শুরু হওয়া এ সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাবির কয়েকজন শিক্ষার্থীর বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের আরও সদস্য ঘটনাস্থলে জড়ো হন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।

এদিকে, সংঘর্ষের কারণে জরুরি চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT