1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চীনে স্মরণকালের ভয়াবহ বন্যা, ৩০ জনের মৃত্যু

banglarakash
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৩৪ Time View

চীনের বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ৮০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ দিন সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানচিং জেলায় আরও ২ জন নিহত হয়েছেন। এদিকে শহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার মধ্যরাত পর্যন্ত প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, প্রবল বর্ষণ সোমবার আরও তীব্র হয়। সিনহুয়ার তথ্য অনুযায়ী, বেইজিংয়ের উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৫৪৩ মিলিমিটার (২১.৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি জানায়, বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে সোমবার রাতে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রাণহানি কমানো যায়। একইসঙ্গে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে, স্কুল বন্ধ রাখা হয়েছে, নির্মাণকাজ ও সব ধরনের আউটডোর পর্যটন বন্ধ করে দেওয়া হয়েছে সাময়িকভাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT