1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

কে জিতবেন গোল্ডেন বুট: মেসি নাকি এমবাপ্পে? 

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ Time View

বাংংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। কাতার বিশ্বকাপে এই পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দুজনই ৫ গোল করেছেন এবারের বিশ্বকাপে। তবে মেসির চেয়ে এক ম্যাচ কম খেলেছেন এমবাপ্পে।

ইতোমধ্যে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির দল। অর্থাৎ আরও গোল করার সুযোগ রয়েছে মেসির। তবে এমবাপ্পের ফাইনালে ওঠা এখনও অনিশ্চিত। সেমিফাইনালে মরক্কোর সঙ্গে আজ রাত মাঠে নামবে ফ্রান্স।

২০১৮ এর রাশিয়া বিশ্বকাপে কাপ নিয়েছে ফ্রান্স। এবারও অনেকটা অদম্য দলটি। যদি এবারও ফ্রান্স কাপ নিতে পারে তবে টানা দুইবার বিশ্বকাপ জেতার তালিকায় নাম উঠবে দলটির।

এর আগে টানা দুইবার কাপ নেয়ার রেকর্ড আছে ইতালি এবং ব্রাজিলের। ইতালি ১৯৩৪ এবং ১৯৩৮ সালে এবং ব্রাজিল ১৯৫৮ এবং ১৯৬২ সালে বিশ্বকাপে জিতেছে।

এদিকে ৩৬ বছর ধরে কাপ নিতে পারছে না আর্জেন্টিনা। আর গত ৪ বিশ্বকাপে টানা বিশ্বকাপ খেলেও কাপ নিতে পারেনি ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তাই এবার কাপ জেতার জন্য মরিয়া আর্জেন্টিনা।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT